CSE পড়ে জব রেডি হওয়া যায় না কেন? — ৮ বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা
Voice: AMT Smart Reader
CSE পড়ে জব রেডি হওয়া যায় না কেন? — ৮ বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা
লেখক: Abdullah Al Mubin | Founder, AMT Stack | জুন ২০২৬
---
ভূমিকা
২০১৮ সালে যখন CSE তে ভর্তি হয়েছিলাম, তখন ভাবতাম — ৪ বছর পড়লে একটা ভালো চাকরি হয়ে যাবে। বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।
আজ ৮ বছর পর, AMT Stack চালাচ্ছি, ৫টি দেশের client এর সাথে কাজ করেছি, এবং নিজের team এ developer নিয়োগ দেওয়ার অভিজ্ঞতাও হয়েছে। এই পুরো journey টা দেখে একটা জিনিস স্পষ্ট হয়েছে —
ডিগ্রি আর দক্ষতা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস।
এই ব্লগে আমার নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, এবং বাংলাদেশের CSE শিক্ষার বাস্তবতা নিয়ে কিছু কথা বলব।
---
যারা পড়াশোনা ভালোবাসে, তাদের জন্য CSE এখনো সেরা
প্রথমেই বলে রাখি — যাদের সত্যিকারের আগ্রহ আছে computer science এ, তাদের জন্য এটা এখনো অসাধারণ একটা field।
সমস্যাটা শুরু হয় তখন, যখন কেউ শুধু "ভালো বেতনের চাকরি" এর কথা শুনে এই field এ আসে — programming এর প্রতি আসলে কোনো ভালোবাসা নেই, শুধু job market এর demand দেখে সিদ্ধান্ত নেওয়া।
আমি নিজে দেখেছি — যারা শুধু চাহিদার লোভে এসেছে, তারা ৩য়-৪র্থ বর্ষে গিয়ে হারিয়ে যায়। কারণ পড়াশোনা শেষ হলেও তাদের practical কোনো দক্ষতা থাকে না।
---
ভার্সিটি কী শেখায়, ইন্ডাস্ট্রি কী চায়?
আমার নিজের university life এ একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে আছে — Git কখনো ক্লাসে পড়ানো হয়নি।
Data Structure, Algorithm, DBMS, Computer Network — এগুলো গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু একজন developer হিসেবে দিন শুরু করার আগে যে tools গুলো লাগে — Git, API integration, deployment, cloud — এগুলো নিজে নিজে শিখতে হয়েছে।
এটা আমার একার অভিজ্ঞতা না। বাংলাদেশের প্রায় প্রতিটা university তে একই অবস্থা — theory খুব strong, কিন্তু industry-ready হওয়ার রাস্তা দেখানো হয় না।
ক্লাসরুমে যে environment পাওয়া যায়, সেটা একা laptop এর সামনে বসে কখনো পাওয়া যায় না। Professor এর সরাসরি guidance, classmate দের সাথে discussion, deadline এর চাপ — এই সবকিছু একটা structure তৈরি করে যা স্ব-শিক্ষায় পাওয়া কঠিন।
---
একটা পর্যবেক্ষণ — ছেলে-মেয়ের মধ্যে স্কিল গ্যাপ
আমার নিজের university জীবন এবং পরবর্তীতে recruiting experience থেকে একটা প্যাটার্ন দেখেছি যা নিয়ে আলোচনা করা প্রয়োজন।
বাংলাদেশের CSE student দের মধ্যে — ছেলেদের একটা বড় অংশ নিজে নিজে coding শিখতে, নতুন framework explore করতে, side project বানাতে অনেক বেশি সময় দেয়। মেয়েদের মধ্যে CGPA অনেক ভালো থাকে, কিন্তু practical coding skill development এ সময় দেওয়ার হার তুলনামূলক কম — এটা public এবং private দুই ধরনের university তেই দেখা যায়।
এটা কোনো ক্ষমতা বা মেধার পার্থক্য না — এটা সময় বিনিয়োগের পার্থক্য। যারা practical skill এ বেশি সময় দেয়, তারাই job market এ এগিয়ে থাকে — সেটা ছেলে হোক বা মেয়ে।
এই গ্যাপ কমানোর দায়িত্ব শুধু student দের না — university এবং industry দুই পক্ষেরই, যাতে সবাই সমান সুযোগ পায় practical experience গড়ে তোলার।
---
প্রতি বছর লাখ গ্র্যাজুয়েট, কাজে লাগে কতজন?
বাংলাদেশে প্রতি বছর CSE তে লাখের উপর গ্র্যাজুয়েট বের হয়। কিন্তু বাস্তবতা হলো — এই বিশাল সংখ্যার মধ্যে আনুমানিক ৪০% এর মতো তাদের ডিগ্রিকে সত্যিকারের কাজে লাগাতে পারে। প্রকৃত সংখ্যাটা আরো কম হতে পারে যদি গভীরভাবে survey করা হয়।
এর মানে এই না যে বাকি ৬০% এর মেধা কম। এর মানে হলো — তাদের কাছে সঠিক পথ, সঠিক resource, বা সঠিক সময়ে সঠিক guidance পৌঁছায়নি।
---
ভার্সিটির কী করা উচিত?
যেসব university এর সামর্থ্য আছে, তাদের উচিত প্রতি সেমিস্টারে industry-oriented course যুক্ত করা।
Computer Science এর যে domain এই কাজ করতে চান — DSA, Operating System, Security, API Development, Git, Public Cloud, Networking — এই বেসিক জিনিসগুলো প্রায় সব জায়গায় লাগে। সমস্যা হলো, এই বিষয়গুলো শুধু theory দিয়ে পড়ালে কোনো লাভ হয় না।
আমার মনে হয়, university তে যদি Capstone Project এর মতো একটা course থাকে — যেখানে student রা modern programming language এবং framework ব্যবহার করে, Git ও CI/CD দিয়ে, AWS এর মতো public cloud এ application deploy করে শেখে — সেটা অনেক বেশি realistic প্রস্তুতি হবে।
এই capstone project শুধু web development হতে হবে এমন না। AI, Machine Learning, Data Science — যেকোনো domain এ হতে পারে। গুরুত্বপূর্ণ হলো — student রা theory থেকে practice এ যাওয়ার একটা সুনির্দিষ্ট পথ পাবে।
---
অনলাইন রিসোর্সের সমস্যা
আজকাল অনলাইনে শেখার অভাব নেই — কিন্তু সমস্যা হলো বিশ্বাসযোগ্যতা।
একেকজন একেক কথা বলে। কোর্স বিক্রির পেছনে একটা ব্যবসায়িক স্বার্থ থাকে। ফলে ৯০% ছাত্রছাত্রী আসলে core learning resource খুঁজেই পায় না — অসংখ্য option এর মধ্যে হারিয়ে যায়।
University গুলো এই সমস্যা সমাধান করতে এগিয়ে আসবে কি না, সেটা নিয়ে আমি আশাবাদী না। বাস্তবতা হলো — এই system আসলে এমনই থাকবে, যত দিন না systemic পরিবর্তন আসে।
---
তাহলে এখন করণীয় কী?
যারা CSE পড়ছেন বা পড়তে যাচ্ছেন — একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিন।
মার্কেট এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক।
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি — কেউ এসে আপনাকে হাত ধরে শেখাবে, এই আশায় বসে থাকলে পিছিয়ে পড়বেন। আপনার mentor আপনি নিজেই।
যারা নিজে research করে, নিজে শেখে, নিজে project বানায় — তারাই এগিয়ে যায়। আমি AMT Stack শুরু করার আগে নিজেও এই পথেই গিয়েছি — university এর syllabus এর বাইরে গিয়ে নিজে নিজে React, Node.js, Next.js শিখেছি, নিজে নিজে project deploy করেছি।
---
আমার পরামর্শ — যা university শেখায় না
আমার ৮ বছরের অভিজ্ঞতা থেকে কয়েকটা practical পরামর্শ —
১. Git আজই শিখুন। Version control ছাড়া কোনো serious software কাজ সম্ভব না।
২. একটা personal project বানান এবং deploy করুন। শুধু code লিখে রাখলে চলবে না — live link থাকতে হবে।
৩. GitHub profile সক্রিয় রাখুন। এটাই আপনার ভবিষ্যৎ employer এর কাছে আসল proof।
৪. Freelancing try করুন university থাকতেই। Fiverr বা Upwork এ ছোট project নিয়ে শুরু করুন। Real client এর সাথে কাজ করার অভিজ্ঞতা ক্লাসরুমে পাওয়া যায় না।
৫. একটা specific domain এ গভীরভাবে যান। সব কিছুর basic জানা ভালো, কিন্তু একটা জায়গায় expert হওয়াটাই বাজারে আলাদা করে দেখায়।
---
উপসংহার
CSE ডিগ্রি একটা foundation দেয় — কিন্তু সেই foundation এর উপর বাড়ি বানাতে হয় নিজেকেই।
বাংলাদেশের education system এ যে gap আছে, সেটা রাতারাতি বদলাবে না। কিন্তু একজন individual student হিসেবে আপনার হাতে এখনো অনেক কিছু আছে — নিজে শেখার ইচ্ছা, নিজে চেষ্টা করার মানসিকতা।
আমি যদি পারি, আপনিও পারবেন। শুরুটা আজই করুন। 🚀
---
AMT Stack সম্পর্কে
আমি Abdullah Al Mubin, AMT Stack এর Founder এবং একজন Full Stack Software Engineer। ৮ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা বাংলাদেশ, UAE, UK, ফ্রান্স ও USA এর ক্লায়েন্টদের জন্য custom software তৈরি করি।
নতুন developer দের সাহায্য করতে বা software project নিয়ে কথা বলতে যোগাযোগ করুন —
---
ট্যাগ: CSE বাংলাদেশ, Computer Science Education, Software Engineer Career, Self Learning Programming, AMT Stack, ক্যারিয়ার পরামর্শ বাংলাদেশ