Vibe Coding এর যুগে কোন ডেভেলপাররা টিকবে, কোন ডেভেলপাররা হারিয়ে যাবে?
২৩ সালে একজন junior developer হিসেবে আপনি যদি React এ একটা সুন্দর dashboard বানাতে পারতেন, সেটাই ছিল চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। ২০২৬ সালে সেই একই dashboard Claude বা Cursor দিয়ে ৫ মিনিটে বানানো যাচ্ছে। মার্কেট বদলে গেছে। প্রশ্ন হলো — আপনি কি বদলেছেন?